ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকীতে কনসামের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত


আনাস বিন আব্দুল জলিল, ঢাকা নিউ মার্কেট   photo আনাস বিন আব্দুল জলিল, ঢাকা নিউ মার্কেট
প্রকাশিত: ২৬-৫-২০২৪ রাত ৮:৪২

একদিকে অনন্ত প্রেম, অন্যদিকে বিদ্রোহ। কী কবিতায়, কী গানে, উপন্যাসে, গল্পে সর্বত্রই মানবমুক্তি প্রেমময় বাণী ও দ্রোহের বাণী এ দুই-ই ঝঙ্কৃত হয়েছে জাতীয় কবি নজরুলের সৃষ্টিতে। পরাধীনতার শৃঙ্খল ভাঙার পাশাপাশি সামাজিক বৈষম্য, শোষণ, বঞ্চনা, কুসংস্কার, হীনম্মন্যতার বিরুদ্ধেও শিখিয়েছেন রুখে দাঁড়াতে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকীতে কবি নজরুল সাহিত্য মঞ্চ (কনসাম)এর ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী  উদযাপিত হয়েছে। 

এদিন ভোরে  কবি নজরুল সাহিত্য মঞ্চ (কনসাম) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এ্যাড.  মহিউদ্দীন আহমেদ (শাহীন) এর নেতৃত্বে আয়োজিত আনন্দ রেলি,  পুষ্পস্তপক  অর্পণ ও কবির মাজার জিয়ারত করা হয়। এ সময় কনসাম'র সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ আইন সমিতির কনফারেন্স রুমে কনসাম এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এ্যাড.  মহিউদ্দীন আহমেদ শাহীনের সভাপতিত্বে কবি নজরুলের জীবন কর্ম ও কনসাম শীর্ষক আলোচনায়  প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ও নজরুল গবেষক 
মোঃ জেহাদ উদ্দিন। তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক যে, কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী টি এখনো পর্যন্ত সাংবিধানিক কোন স্বীকৃতি পাইনি। এটি নিয়ে এখনো পর্যন্ত কোন জাতীয় সরকারি ছুটিও নির্ধারণ করা হয়নি যা খুবই হতাশা জনক। 

বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ জহিরুল আলম নিউটন। তিনি বলেন, একমাত্র বঙ্গবন্ধুই  নজরুলকে সঠিকভাবে মূল্যায়ন করতে পেরেছিল।তিনি ছিলেন বলেই নজরুলকে আমরা এ বাংলায় পেয়েছিলাম কারণ তিনি ও নেতাজি সুভাষচন্দ্র বসুই প্রথম নজরুল কে এদেশে আসতে সহযোগিতা করেছিল।
যারা কবি নজরুলকে শুধুমাত্র কবি হিসেবেই আখ্যা দিয়ে থাকেন তাদেরকে বলতে চাই নজরুল শুধুমাত্র একজন কবি-ই ছিলেন না, তিনি একাধারে
 ছোট গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক,নাট্যকার, সুরকার, গীতিকার,গায়ক, অভিনেতা,অনুবাদক, রাজনৈতিক কর্মী, সম্পাদক,সাংবাদিক সহ নানান পেশায় তার বিচরণ উল্লেখযোগ্য ভাবে প্রতিীয়মান ছিল। 

অনুষ্ঠানে কনসাম উপ ব্যবস্থাপনা পরিচালক  মোঃ রিয়াদুল ইসলাম রিয়াদের উপস্থাপনায় আরো  বক্তব্য রাখেন কনসাম ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ মেহেদী হাসান, কনসাম নির্বাহী চেয়ারম্যান এ্যাড.  শরিফ উদ্দিন মোল্লা ও কনসাম নির্বাহী চেয়ারম্যান কবি হুমায়ুন কবির সহ প্রমূখ। 

এমএসএম / এমএসএম

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার

১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নিন্সে র‍্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত