ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার


আনাস বিন আব্দুল জলিল, ঢাকা নিউ মার্কেট   photo আনাস বিন আব্দুল জলিল, ঢাকা নিউ মার্কেট
প্রকাশিত: ২৭-৫-২০২৪ দুপুর ১১:৩০

রনি হত্যা মামলার আসামি মোঃ মোরশেদ আহম্মেদ (৩৭) কে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ।  গতকাল জামালপুর জেলার মাদারগঞ্জ থানার চর ভাটিয়ালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোরশেদ জামালপুর জেলার মাদারগঞ্জ থানার চর ভাটিয়ালি গ্রামের মৃত শহীদ আহম্মেদের ছেলে। মোরশেদ যে বাসায় ভাড়া থাকেন রনি সেই বাসারই মালিক। মোরশেদ তেজগাঁও থানার পশ্চিম নাখালপাড়া শিয়া মাজার এলাকায় ভাড়া থাকেন বলে জানা গেছে । তিনি যে বাসায় ভাড়া থাকেন সেই বাসারই মালিক রনির পরিবার। মোরশেদকে যে কক্ষ ভাড়া দেওয়া হয় সেই কক্ষেই রনি ও তার বন্ধুরা প্রতিনিয়তই তাস খেলতেন ও মাদকসেবন করতেন। ফলে মোরশেদকে প্রায়ই দেরিতে ঘুমাতে হত। এ নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকবার বাকবিতণ্ডাও হয়।

পরে রনি ও তার বন্ধুদের যন্ত্রনায় ঘুমাতে না পেরে রনিকে ছুরিকাঘাতে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন মোরশেদ।  

গত ২৫ মে রাতে  রনি ও তার বন্ধু মশিউর, বায়জুদুল ইসলাম এবং একিন অবিতকে নিয়ে সেই কক্ষে খেলছিলেন। পরে মোরশেদ আসার পর তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মোরশেদ ছুরি দিয়ে রনিকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় রনির বন্ধুরা চিৎকার করলে রনির ভাই রফিক ছুটে আসেন। তিনি বাধা দিতে চাইলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান মোরশেদ। গুরুতর আহতাবস্থায় রনি ও রফিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই জামালপুর পালিয়ে যান মোরশেদ। পরে পুলিশ কৃষক এর ছদ্মবেশে গিয়ে তাকে গ্রেফতার করে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল