ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আসন্ন ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে আলোচনায় যারা


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২০-৮-২০২১ দুপুর ৩:৩২

আসন্ন ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে প্রবীণ দুই নেতাকে নিয়ে তৃণমূল নেতা র্মীদের মাঝে আলোচনা-সমালোচনা চলছে। একজন হচ্ছেন সাবেক তুখোড় ছাত্রনেতা বহু নির্যাতনের শিকার বাবু বিপুল ঘোষ ‍এবং অন্যজন ফরিদপুর মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা আইভি মাসুদ। 

এই দুই নেতার মধ্যে বহুবার জেল-নির্যাতনের শিকার হয়েছেন বাবু বিপুল ঘোষ। এরশাদ সরকারের আমলে নির্যাতনের শিকার হয়ে তিনি প্রতিদিন থেরাপি নিয়ে বেঁচে আছেন। প্রতিদিন তার ২০-২৫ আইটেমের মেডিসিন খেতে হয়। বাবু বিপুল ঘোষ আশির দশকের ছাত্রনেতা। অপরদিকে ফরিদপুর মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা আইভি মাসুদ শুরু থেকে আওয়ামী রাজনীতির সাথে জড়িত। তিনিও তৃণমূল আওয়ামী লীগের কাছে জনপ্রিয়। 

২০১৮ সালের ১৮ ডিসেম্বর ফরিদপুর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে প্রবীণ শিক্ষক লোকমান হোসেন মৃধা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২০ সালের ১০ জুলাই এই  প্রবীণ শিক্ষক ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন মৃধা মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে পদটি শূন্য হয়। পরবর্তীতে জেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের অপর নেতা অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার নির্বাচিত হয়ে বর্তমানে দায়িত্ব পালন করছেন। বর্তমানে এই জেলা পরিষদের নির্বাচন নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। 

ফরিদপুর আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা চান ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা আইভি মাসুদ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক উপদেষ্টামণ্ডলীর সদস্য বাবু বিপুল ঘোষের মধ্যে যে কাউকে মনোনয়ন দেয়া হোক। ফরিদপুরের তৃণমূল নেতাকর্মীদের মাঝে এ দুই নেতার জনপ্রিয়তা রয়েছে। 

এমএসএম / জামান

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক