ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশাহারা পরিবার


জুলফিকার, দাগনভূঞা photo জুলফিকার, দাগনভূঞা
প্রকাশিত: ২০-৮-২০২১ বিকাল ৫:১

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশ‍াহারা নৈশপ্রহরী আব্দুল মান্নানের পুরো পরিবার। পরিবারে নেমেছে ঘোর অন্ধকার। মামলার অগ্রগতি নেই এক বছরেও। ফেনীর দাগনভূঞা উপজেলার বেকের বাজারে নৈশপ্রহরীর আবদুল মানান ২০২০ সালের ২৫ জুন ডাকাতের হাতে নিহত হন। নিহতের বড় মেয়ে নুসরাত দশম শ্রেণির শিক্ষার্থী। মেজ মেয়ে সাবিনা পঞ্চম শ্রেণি ও ছোট মেয়ে সানজিদা দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত।

এদিকে ডাকাত দলের ৮ সদস্যের মধ্যে পুলিশের সাথে গোলাগোলিতে ঘটনাস্থলেই মারা যায় ৩ সদস্য। বাকি ৫ জনের মধ্যে ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় দাগনভূঞা থানা পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা দাগনভূঞা থানার ওসি (তদন্ত) পার্থ প্রতীম দেব জানান, পলাতক ৫ জনের মধ্যে বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান চালিয়ে ৩ জনকে আমরা গ্রেফতার করে ফেনী আদালতে সোদর্প করেছি।

এদিকে ডাকাতের হাতে নিহত আবদুল মান্নানের স্ত্রী বিবি রহিমার সাথে কথা বললে তিনি জানান, আমাদের পরিবারের একমাত্র উপার্জক্ষম লোক ছিলেন আমার স্বামী। কিন্তু ডাকাত দল আমার স্বামীকে বাঁচতে দিল না। স্কুল পড়ুয়া ৩ মেয়েকে নিয়ে আমার চ‍ালাতে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। আমার স্বামীর মৃত্যুর আজ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার খুনিদের মধ্য থেকে দুজনকে ধরতে পারেনি পুলিশ। আমি আমার স্বামীর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইমতিয়াজ আহম্মদ দৈনিক সকালের সময় প্রতিনিধিকে জানান, ডাকাতি ঘটনার ৩ আসামি রিয়াদ, দুলাল পেদা ও মনির গাজী ফেনী জেল হেফাজতে রয়েছে এবং বাকি ৩ জনকে গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে। জেল হেফাজতে থাকা আসামিদের ফেনী কোর্টের মাধ্যমে রিমান্ডেরে আবেদন করে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে মামলার অভিযোগপত্র দাখিল করা হবে।

এমএসএম / জামান

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

পত্নীতলায় দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা

রূপগঞ্জে গলা কেটে হত্যা পর অটোরিকশা ছিনতাই, গ্রেফতার - ২

ঘুমন্ত সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

নড়াইলে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে লেবুবাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন