রাণীশংকৈলে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা
দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১০টায় পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে ডিগ্রি কলেজ হলরুমে কমিটির সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে রচনা লিখন, বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, অধ্যক্ষ জাকির হোসেন ও শিক্ষা অফিসার তোবারক আলী। সভাপতি স্বাগত বক্তব্য দেন। আরো বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য, ইউএনও, কমিটির সহ-সভাপতি আব্দুল খালেক ও সদস্য প্রধান শিক্ষক আব শাহানশাহ ইকবাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক প্রশান্ত বসাক।
প্রতিযোগিতায় ৬টি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। রচনায় প্রথম হন ওয়াশিয়া মাহবুব( সরকারি বালিকা উ:বি:) ২য়- সাদিয়া আকতার (কাদিহাট উ: বি:),৩য়- মীম আকতার (নেকমরদ কুসুমউদ্দিন বালিকা উ: বি:)। বিতর্কে চ্যাম্পিয়ন হয় রাণীশংকৈল সরকারি গার্লস হাই স্কুল। রানার আপ, নেকমরদ আলিমউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বিতার্কিক হন- দিশারী দিনা। (সরকারি গার্লস) বিচারক ছিলেন, শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, প্রভাষক আলমগীর হোসেন,অধ্যাপক আশরাফ আলী,পারুল বেগম ও মনিরুজ্জামান মনি। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ দেয়া হয়।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied