কেএনএফ গুলিতে আহত রাঙ্গামাটির বড়থলি ইউপি চেয়ারম্যান আতুমং মারমা মারা গেছেন
রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুমং মারমা কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) গুলিতে আহত হয়ে ৯দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর বৃহস্পতিবার রাতে ১১টা ৪৮ মিনিটে চট্টগ্রামে মারা গেছেন। বিলাইছড়ি পূনঃনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরত্তোম তঞ্চঙ্গ্যা বিষয়টি নিশ্চিত করেন।
গত ২১ মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের দিন বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুমং মারমা কেএনএফ এর হামলায় গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় আতুমং চেয়ারম্যানকে স্থানীয়রা উদ্ধার করে বড়থলি সেনা ক্যাম্পে নিয়ে চিকিৎসা প্রদান করে। এরপর বুধবার (২২ মে) ভোর ৬টায় রুমা সদর হাসপাতালে নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসা শেষে চেয়ারম্যানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। ৯ দিন চিকিৎসাধীন থাকার পর ৩০ মে রাতে তিনি মারা যান। ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুমং মারমা চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গুলিতে আহত হওয়ার পরে চেয়ারম্যান আতুমং মারমা বলেছিলেন তিনি সুস্থ হয়ে ফিরে নিজে এসে মামলা করবেন। এখন তার পরিবার থেকে মামলা করা হবে বলে পুলিশ সুপার জানান।
তবে কেএনএফ কর্তৃক মারমা জনপ্রতিনিধি হত্যাকাণ্ডের ঘটনা সর্বত্র নিন্দার ঝড় বইছে। এই নিয়ে মারমা নেতৃত্বশ্রেণী কী করে সেটা দেখার বিষয়।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা