রাণীশংকৈলে নেকমরদ হাটে অতিরিক্ত টোল আদায়ে ক্রেতারা বিপাকে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ পশুর হাটে অবাধে চলছে অতিরিক্ত টোল আদায়। এনিয়ে ওই হাটের ক্রেতাদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা।
রোববার (২ জুন) দুপুর সাড়ে ১২ টার সময় সরেজমিনে গিয়ে এসব তথ্যচিত্র পাওয়া গেছে। হাটে গরু প্রতি ২৩০ টাকা ও ছাগল প্রতি ৯০ টাকা টোল আদায়ের সরকারি নিয়ম থাকলেও হাট ইজারাদার প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নিজ ক্ষমতার দাপটে, হাটে জড়িত সংশ্লিষ্ট লোকদের দিয়ে গরু প্রতি ৫০০ টাকা ও ছাগল প্রতি ১৮০ টাকা টোল আদায় করেই চলেছে ওই ইজারাদার। এদিকে হাটে টোল আদায়ের মূল্য তালিকা টাঙানো বাধ্যতামূলক হলেও কোনো তালিকা টাঙানো হয়নি।
জগদল থেকে এ হাটে গরু কিনতে আসা জামির হোসেন সকালের সময়কে অভিযোগ করে বলেন, এটা তো অন্যায়, এটা দুর্নীতি করতেছে, এখন উপর লেবেলে ঘুষ খাচ্ছে, না কে খাচ্ছে এটা আমার জানা নেই। লেখাই আবার ৫'শ টাকাই নেয়।
গরু ক্রেতা নাম বলতে অনিচ্ছুক সকালের সময়কে বলেন, আমি একটা গরু কিনেছি, আমার কাছে লেখায় বাবদ ৫০০ টাকা নিয়েছে, মেমুতে আবার ৫০০ টাকার কথা উল্লেখ করা নাই। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে নায্য মূল্য নেওয়া হয়।
ছাগল ক্রেতা সকালের সময়কে বলেন, নেকমরদ হাটে আজ একটা ছাগল কিনেছি ৫২'শ টাকা দিয়ে, লেখাই করতে গিয়ে আমার কাছে ১৮০ টাকা নিয়েছে। কিন্তু লেখাই কাগজে টাকার পরিমান উল্লেখ নেই।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক প্রধান শিক্ষক সকালের সময়কে বলেন, হাটে টোল আদায়ের মূল্যতালিকা থাকলে ইজারদাররা অতিরিক্ত টাকা নিতে পারবে না। তাই ইজারদাররা মূল্যতালিকা লাগান না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসানকে মুঠোফোন একাধিক বার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি