ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

রাঙামাটিতে ইউপি চেয়ারম্যান হত্যার ঘটনায় ত্রিপুরা জনগোষ্ঠীর ৪ জন গ্রেফতার


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৪-৬-২০২৪ দুপুর ৪:২৫

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতুমং মারমা হত্যা মামলার আসামি ত্রিপুরা জনগোষ্ঠীর চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৩ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন, পুলিশ সুপার মীর আবু তৌহিদ।

পুলিশ সুপার বলেন, রোববার দিনগত মধ্যরাতে জেলা শহরের রিজার্ভ বাজার এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ওয়াইভার ত্রিপুরা (৫০), সাধু চন্দ্র ত্রিপুরা (৫৩), সত্য চন্দ্র ত্রিপুরা (৫৯) এবং সুজন ত্রিপুরা (৫৭)। তারা মামলার এজহারভুক্ত আসামি এবং ওই ইউনিয়নের বাসিন্দা।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ তাদের আদালতে নিয়ে যাওয়া হবে যোগ করেন এসপি।

এর আগে, গত ২১ মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নিবাচনের দিন রাতের আঁধারে সন্ত্রাসীদের হামলায় নিজের মারমাপাড়ায় গুলিবিদ্ধ হন আতুমং মারমা। হাতে ও পায়ের উরুতে গুলি লাগে তার। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এরপর উন্নতি চিকিৎসা দিতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ দিন পর ৩০ মে রাতে মারা যান তিনি।

এ ঘটনায় পরদিন ৩১ মে সন্ধ্যায় নিহত চেয়ারম্যানের বড় ভাই ক্যাচিমং মারমা বাদী হয়ে বিলাইছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত