রাণীশংকৈলে মাটি পরীক্ষায় সরকারি অনুসন্ধান টিম সরেজমিনে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার এলাকায় ইটভাটার মাটির স্তুপে সোনা পাওয়ার প্রচারিত সংবাদের প্রেক্ষিতে অবশেষে বাংলাদেশ ভূতাত্ত্বিক অধিদপ্তর থেকে দু'সদস্যের একটি অনুসন্ধান টিম মাটি পরীক্ষার জন্য সরেজমিনে নেমেছেন। তারা তিনদিন পরীক্ষা চালাবেন। মঙ্গলবার (৪ জুন) দুপুরে ওই টিমের সদস্য সহকারী পরিচালক (ভূতত্ত্ব) আনোয়ার সাদাৎ মুহাম্মদ সায়েম ও সহকারী পরিচালক (ভূতত্ত্ব) মোহাম্মদ আল রাজী রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, বাচোর ইউপি চেয়ারম্যান জীতেন্দ্রনাথ বর্মণ ও অন্যদের সাথে নিয়ে এ পরীক্ষা ও অনুসন্ধান কার্যক্রম চালান। এসময় স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। টিম সদস্যরা এদিন আরবিবি ইটভাটায় রক্ষিত মাটির স্তুপ, শ্যামরাই মন্দিরের পার্শ্ববর্তী জমি ও পীরগঞ্জ উপজেলার নানাহার পুকুরের পাশের জমি থেকে মাটির নমূনা সংগ্রহ করেন। এ বিষয়ে টিম সদস্য আনোয়ার সাদাৎ মুহাম্মদ সায়েম সকালের সময়কে বলেন, আজ আমরা এ এলাকার তিনটি স্থানের মাটির নমুনা সংগ্রহ করেছি এবং চোখে দেখে এ মাটি পরীক্ষা করেছি। এরপর এ মাটির নমুনা প্রতিবেদনসহ সংশ্লিষ্ট ল্যাবরেটরিতে জমা দেবো পরীক্ষার জন্য। সংগৃহীত মাটি অনুযায়ী এসব স্থানে সোনা থাকার সম্ভাবনা আছে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে এটি ভূতাত্ত্বিকভাবে প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানের বিষয়। সে হিসেবে এ মাটিতে সোনা থাকার সম্ভাবনা নেই তবে প্রত্নতাত্ত্বিকভাবে গুপ্তধন আকারে দেশের যে কোনো স্থানে সোনা ইত্যাদি থাকতে পারে। বর্তমান সরকার প্রাকৃতিক ও প্রত্নতাত্ত্বিক উভয় সম্পদ অনুসন্ধানে তৎপর আছে মর্মে তিনি বলেন।
প্রসঙ্গত, গত কিছুদিন ধরে কাতিহার এলাকায় আরবিবি ইটভাটার মাটির ঢিবিতে সোনা পাওয়ার আশায় হাজার হাজার মানুষ মাটি খোঁড়ার কাজে ছুটে এসেছিল। কেউ কেউ সোনার টুকরা, চাকতি ইত্যাদি পেয়েছিল বলেও শোনা গিয়েছিল।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied