ছিনতাই প্রতিরোধ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই এক ছিনতাইকারীকে আটক করেছে কমিউনিটি পুলিশ
রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ তিন রাস্তা এলাকায় ছিনতাইকারী ও চাঁদাবাজ প্রতিরোধের ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই হাতেনাতে গ্রেফতার এক ছিনতাইকারী। মঙ্গলবার রাত ৮টার দিকে এক পথচারীর পকেট থেকে মোবাইল ছিনতাইয়ের সময়ে হাতেনাতে আটক করে দায়িত্বরত থানা পুলিশ ও কমিউনিটি পুলিশের স্বেচ্ছাসেবীরা।
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে ছিনতাই রোধে সিসিটিভি ও ওয়াচ টাওয়ার স্থাপন এবং কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রমের উদ্বোধন করেন ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মিজানুর রহমান মিজান।
ছিনতাইকারী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) সবুজ রহমান। তিনি বলেন, ছিনতাই রোধে সিসিটিভি ও ওয়াচ টাওয়ার স্থাপন এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন মোহাম্মদপুর জোনের এসি মিজানুর রহমান। এরপর আমরা স্বেচ্ছাসেবীদের দায়িত্ব পালনের দিকনির্দেশনা দিচ্ছিলাম। হঠাৎ এক ছিনতাইকারী এক পথচারীর থেকে মোবাইল টান দিয়ে পালানোর সময়ে তাকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃতের নাম মো. রাব্বি (২৩)
সবুজ রহমান আরও বলেন, বিভিন্ন সময় আমরা বেড়িবাঁধ তিন রাস্তা এলাকায় ছিনতাইয়ের অভিযোগ পাচ্ছিলাম। এরই প্রেক্ষিতে আমরা স্থানীয় ব্যবসায়ী ও পরিবহনের নেতাদের সঙ্গে আলোচনা করে আজ থেকে এই কার্যক্রম শুরু করেছি। ধারাবাহিকভাবে আমাদের এই কার্যক্রম চলতে থাকলে আশা করছি পথচারীরা নিরাপদে আসা যাওয়া করতে পারবেন।
পরিদর্শক সবুজ বলেন, গ্রেফতার রাব্বি চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে একটি ছিনতাই মামলার তথ্য পেয়েছি। সে রায়েরবাজার এলাকার মো. কালামের ছেলে। তার গ্রামের বাড়ি মাগুরা জেলায় বলে জানা গেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ