ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ৫-৬-২০২৪ দুপুর ২:৫৫

৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে বুধবার (৫ জুন) সকালে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে র‌্যালিটি আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর  নেতৃত্বে র‌্যালিতে ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তর প্রধানগণ, বিভিন্ন পর্যায়ে কর্মরত শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীরা অংশ নেন। র‌্যালিতে পরিবেশ সচেতনতামূলক বাণী সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করা হয়। 

র‍্যালিতে অংশ নিয়ে উপাচার্য ড. সৌমিত্র শেখর বলেছেন, পরিবেশ না বাঁচলে আমরা বাঁচব না। আমাদের বায়ুম-লে যদি অক্সিজেন না থাকে তাহলে আমরা কেউই নিরাপদ নই। এক্ষেত্রে আমাদের সবার সচেতনতা খুবই জরুরি। পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।

পরিবেশ ভারসাম্য রক্ষায় তাগিদ দিয়ে ড. সৌমিত্র শেখর আরও বলেন, বৃক্ষরোপণ, বৃক্ষের চারা রক্ষা করা খুব জরুরি। জাতির পিতা বলেছিলেন গাছ লাগাই রক্ষা করি। তাই শুধু গাছ লাগালে হবে না সেগুলো রক্ষার জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে। জাতির পিতা কথা মাথায় রেখে গতবছর আমরা বিশ্ববিদ্যালয়ে পরিকল্পিত বৃক্ষরোপণ করেছি এবং সেগুলো যাতে রক্ষিত হয় সেজন্য খুবই সুন্দর করে বেষ্টনী দিয়েছিলাম। 

উল্লেখ্য, নজরুল বিশ্ববিদ্যালয়ে পরিকল্পিত বৃক্ষরোপণের উদ্দেশ্যকে সামনে রেখে এবছরও প্রশাসনের পক্ষ থেকে বৃক্ষের চারা রোপণ করা হবে। সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা বৃক্ষরোপণের পাশাপাশি এগুলা যথাযথ রক্ষণাবেক্ষণেও ভূমিকা নেবে।

এমএসএম / এমএসএম

সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার

পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা

কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও

ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ