রাণীশংকৈলে ব্যবসায়ির ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বারঘরিয়া বাজারে নিজ দোকানঘর থেকে গত বুধবার ৫ জুন মুদি দোকানদার আকালু চন্দ্র রায়ের(৪৮) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত আকালু বারঘরিয়া গ্রামের মৃত সতীশচন্দ্র রায়ের ছেলে। রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আকালু মানসিকভাবে অসুস্থ ছিলেন। প্রতিদিনের মতো ঘটনার দিন সকালে তিনি বাড়ি থেকে দোকানে যান। দুপুরে তার স্ত্রী ভাত খাওয়ার জন্য তাকে ডাকতে গেলে দোকান বন্ধ দেখতে পান। তিনি দোকানের ফাঁক দিয়ে ভিতরে আকালুকে দোকানের শরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে চেঁচামেচি শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। এসময় পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে আকালুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে ওসি আরো জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এডিএম'র অনুমতিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এনিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি