রাণীশংকৈলে ট্রাকচাপায় মহিলার মৃত্যু, চালক আটক
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল-পীরগঞ্জ পাকা সড়কে বৃহস্পতিবার ৬ জুন বিকেল ২টার দিকে একটি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক পথচারি মহিলা। নিহত মহিলা হলেন- গোগর মাঝাপাড়া গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম (৫০)।
আটককৃত ড্রাইভার হলেন- পাবনা জেলার আমিনপুর থানার রঘুনাথপুর গ্রামের ওসমান গনি (৪২)। রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা সকালের সময়কে নিশ্চিত করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল ২টার দিকে ওই মহিলা পুরনো সেন্টারের কাছে পায়ে হেঁটে রাণীশংকৈল অভিমুখে যাচ্ছিলেন। পিছন থেকে একটি ট্রাক দ্রুতবেগে যাবার সময় মহিলাটি একটি চাকায় পিষ্ট হয়ে ঘটস্থলেই প্রাণ হারান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ড্রাইভারসহ ট্রাকটিকে আটক করে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা আরো বলেন, ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার এবং ট্রাকসহ ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত মহিলার পরিবারের লোকজন অভিযোগ নিয়ে থানায় যোগাযোগ করছেন। এ নিয়ে সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি