রাইড শেয়ারিং এর আড়ালে চুরি, গ্রেফতার ১
মোটর সাইকেলের হেলমেট চুরির অভিযোগে মোঃ সিফাত উল্লাহ মোস্তফা (৩৪) নামে একজনকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। গতকাল রাতে তেজগাঁও থানাধীন বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সিফাত জানান, রাইড শেয়ারিং এর আড়ালে এসব হেলমেট চুরি করতেন তিনি। পরে তার কাছ থেকে ৩টি হেলমেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন জানান, সিফাত একজন ধূর্ত চোর। তিনি শুধু দামি দামি হেলমেট চুরি করেন। এই কাজের সুবিধার জন্য তিনি রাইড শেয়ারিং এর কাজ করেন। রাইড শেয়ারিং এর সুবাদে তিনি সহজেই যেকোনো মোটরসাইকেল পার্কিং-এ যেতে পারেন। পার্কিং-এ গিয়ে কৌশলে হেলমেট চুরি করে পালিয়ে আসেন। আর এসব কাজে যাতে তিনি ধরা না পরেন সেজন্য তার মোটরসাইকেলের নাম্বার প্লেটও পরিবর্তন করে ফেলেন। তার আসল নাম্বার প্লেটের পরিবর্তে ভুয়া নাম্বার প্লেট লাগিয়েই চলাফেরা করেন তিনি।
গতকাল এই কৌশলে হেলমেট চুরি করতে গিয়ে তাকে আটক করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩ টি হেলমেট উদ্ধার করা হয়।চুরির কাজে ব্যবহৃত তার মোটর সাইকেলটিও জব্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ঢাকাস্থ শ্রীপুর (মাগুরা) বিএনপি পরিবারের সাধারণ সভা অনুষ্ঠিত
কলাবাগানে হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
অনুমোদিত নকশা বাস্তবায়ন ও অননুমোদিত নির্মাণ প্রতিরোধ’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
কেরানীগঞ্জে প্রকল্পের টাকা ফিরত দেওয়ায় নির্বাহী কর্মকর্তার প্রশংসা এলাকাবাসীর
ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ
লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন
যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত
মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক
ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
ডিএমপির তিন থানায় নতুন ওসি
আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন
গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত
ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
Link Copied