ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

একমাসের ছুটিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ৮-৬-২০২৪ বিকাল ৫:১১

পবিত্র ঈদ-উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে মোট ৩০ দিন (১ মাস) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও অফিসসমূহ ছুটি ঘোষণা করা হয়েছে মোট ২৩ দিনের।

আগামী রবিবার (৯ জুন) থেকে এই ছুটি শুরু হবে। যা চলবে আগামী ৪ঠা জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া প্রভোস্ট কাউন্সিল, ছাত্র নির্দেশনা ও পরিচালনা এবং প্রক্টরের সমন্বয়ে গত বুধবার (৫ জুন) অনুষ্ঠিত ১৯তম সাধারণ সভার সিদ্ধান্ত-০২ মোতাবেক বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ক্যালেন্ডারে নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী আবাসিক হল সমূহের দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানা গেছে, পবিত্র ঈদ-উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী রবিবার (৯ জুন) বিকাল ৪ টায় আবাসিক হলসমূহ বন্ধ হয়ে রবিবার (৩০ জুন) সকাল ৬ টায় খুলবে। এছাড়া রবিবার (৯ জুন) বিকাল ৪ টার মধ্যে আবাসিক হলগুলোতে অবস্থান রত শিক্ষার্থীদেরকে হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে ছুটিকালীন সময়ে নিরাপত্তা প্রহরী ও জরুরি সেবার আওতায় কর্মরত কর্মীবৃন্দকে যথারীতি দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

এমএসএম / এমএসএম

সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার

পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা

কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও

ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ