ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয় ও মাভাবিপ্রবি'র ১৮টি ক্ষেত্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ৮-৬-২০২৪ বিকাল ৫:১৬

শনিবার (৮ জুন) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিয়াজো অফিসে নজরুল বিশ্ববিদ্যালয় ও টাঙ্গাইলে অবস্থিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা-গবেষণা-উন্নয়নসহ ১৮টি ক্ষেত্রে তিন বছরের সমঝোতা চুক্তি হয়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার প্রকৌশলী ড. মো. তৌহিদুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন। 
এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরহাদ হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. সিরাজুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মীর মো. মোজাম্মেল হক, নজরুল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. নজরুল ইসলাম, এপিএ ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পরিচালক (অডিট) রাধেশ্যামসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, শিক্ষা গবেষণা উন্নয়নকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় তার অগ্রযাত্রা শুরু করেছে। উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে একাধিক বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতা আমাদের আরও শাণিত করবে। সে কারণে মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের সাথে এই সমঝোতা চুক্তি অতীব গুরুত্বপূর্ণ। তিনি শুধু চুক্তির মধ্যেই সীমাবদ্ধ না রেখে এটিকে কার্যকর করার দিকেও অধিক গুরুত্ব আরোপ করেন। 

এমএসএম / এমএসএম

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু