ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত পরিবেশ মেলা সম্পন্ন


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৯-৬-২০২৪ দুপুর ৩:২৯

শৈশব-কৈশোর থেকে শিক্ষার্থীদের মননে পরিবেশ সুরক্ষায় উদ্ভাবনী চিন্তাচর্চার বিকাশ সাধন এবং পরিবেশ সচেতন নাগরিক হিসেবে নতুন প্রজন্মকে গড়ে তোলার প্রয়াসে শনিবার ( ৮ জুন) নগরীর খুলশি ওব্যাট জুনিয়র হাই স্কুল প্রাঙ্গনে পরিবেশ মেলা সম্পন্ন হয়েছে।

ওব্যাট হেল্পার্স'র উদ্যোগে সংগঠনটির কান্ট্রি ম্যানেজার সোহেল আক্তার খান'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম'র উপ-পরিচালক কামরুল হাসান।  
বিশেষ অতিথি ছিলেন সমাজকর্মী ও প্রাবন্ধিক নেছার আহমেদ খান, এসডিজি ইয়ুথ ফোরাম'র সভাপতি নোমান উল্লাহ বাহার, সাংবাদিক মো. মাজহারুল ইসলাম রানা, ওব্যাট হেল্পার্স'র প্রজেক্ট অফিসার মোজাম্মেল হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কামরুল হাসান বলেন, সরকারি উদ্যোগ  এবং নাগরিক প্রয়াসে পরিবেশ সচেতনতা বাড়ছে। প্রাকৃতিক পরিবেশ মানুষকে অক্সিজেনসহ অফুরন্ত সুবিধা প্রদান করে, যার বিরাট অর্থনৈতিক মূল্যও বিদ্যমান। সুতরাং প্রাকৃতিক ভারসাম্য সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সকলের সক্রিয় ভূমিকা প্রয়োজন।

নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পরিবেশমনস্ক নাগরিকরুপে গড়ে তুলতে পারলে সুস্থ প্রকৃতির সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব।
উল্লেখ্য, উক্ত পরিবেশ মেলায় শিক্ষার্থীরা গ্রীন সিটি, প্রাকৃতিক চিকিৎসা, বৃষ্টির পানি সংরক্ষণ, খাল সুরক্ষা, জীববৈচিত্র্য, প্লাস্টিক রিসাইক্লি, শব্দ ও বায়ূ দূষণের কারন ও প্রতিকার, নিরাপদ সড়ক, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা বিষয়ক বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করে।

এমএসএম / এমএসএম

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা