উত্তরায় বিদ্যুৎস্পর্শে ২ রিকসাচালকের মৃত্যু
রাজধানীর উত্তরায় বিদ্যুৎস্পর্শে দুই রিকসাচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুন) সকালে উত্তরা পশ্চিম থানাধীন ১০ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- মো. আব্দুর রাজ্জাক (৫০) ও জিয়া (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির পানির নিচে বিদ্যুতের তার পড়ে ছিল। পানি থেকে রিকসা সরাতে গিয়ে তারা দুজন বিদ্যুতায়িত হন। এ সময় তাদের উদ্ধার করে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাদের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মৃত আব্দুর রাজ্জাক কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলোর বারঘরিয়া গ্রামের ওহাব মিয়ার ছেলে আর জিয়া সিরাজগঞ্জের ডেউপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
উত্তরা ১০ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ইনসাফ আলী ওসমানী জানান, এই সেক্টরসংলগ্ন বস্তি ও কিছু গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে তিনি কর্তৃপক্ষকে বিশেষ নজর দেয়ার দাবি জানান।
জামান / জামান
মোহাম্মদপুরে সেই জমি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর লুটপাটের ঘটনায় একাধিক গ্রেফতার
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক