মোহাম্মদপুর বছিলা এলাকায় উদ্বোধন হলো বিশাল পশুর হাট
আগামী ১৭ জুন পালিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদে কোরবানির পশুকে ঘিরে এরই মধ্যে জমতে শুরু করেছে রাজধানীর মোহাম্মদপুর বছিলা স্থায়ী পশুর হাট। বছিলা ৪০ ফিট্ এলাকায় প্রায় ৪ কিলোমিটার ডানে বামে খালি প্লটে এই পরশুর হাটটি প্রতিবছরের মতো এবারেও উদ্বোধন করা হয়েছে ইতিমধ্যে জমে উঠেছে এই হাট।
সোমবার (১০ জুন) বিকালে বছিলা পশুর হাটটি উদ্বোধন করেন ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানার আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার। আরো উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তোফায়েল সিদ্দিকী তুহিন। এসময় উপস্থিত ছিলেন ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসানুর ইসলাম রাস্ট্রন,৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকন, ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর ফোরকান হোসেন, মহিলা সংরক্ষিত কাউন্সিলর মিতা,রোকসানা আলম, আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ। আদাবর থানা যুবলীগের আহবায়ক আরিফুর রহমান তুহিন, যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান হিটু,আলমগীর ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সেন্টু ও অন্যান্য নেতাকর্মী।
বছিলা পশুর হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় গবাদি পশু নিয়ে এসেছেন বেপারীরা। প্রতি ঘণ্টায় ট্রাকে ট্রাকে ঢুকছে গরু-ছাগল। হাটে আসা ক্রেতার সংখ্যাও বেরেই চলছে। পশু বিক্রিও হচ্ছে টুকটাক। তবে ক্রেতারা বাজার যাচাই করতে আসছেন বলে জানান হাটের বিক্রেতারা। এই হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গৃহপালিত পশু আসতে শুরু করেছে বলে জানান হাট কর্তৃপক্ষ
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহ্ফুজ হক। তিনি বলেন, এই হাট থেকে পশু কিনে যাতে নিরদ্বিধায় বাড়ি ফিরতে পারেন সেই লক্ষ্যে কাজ করছে স্থানীয় প্রশাসন। এখানে রয়েছে জাল নোট সনাক্ত করার মেশিন, সর্বক্ষণ সিসিটিভি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে এই হাটটি। এখানে আরো রয়েছে ৬/৭ টি হাসিল ঘর এবং টহলে পুলিশ থাকবে ২৪ ঘন্টা। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, পুলিশের পাশাপাশি আমার ব্যক্তিগত মোবাইল নম্বর ২৪ ঘন্টা খোলা রয়েছে যেকোনো মুহূর্তে যেকোনো অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটলেই পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি।
এমএসএম / এমএসএম
ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব