ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ফুটপাত দখলের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাত, অবস্থা আশংকাজনক


আনাস বিন আব্দুল জলিল, ঢাকা নিউ মার্কেট   photo আনাস বিন আব্দুল জলিল, ঢাকা নিউ মার্কেট
প্রকাশিত: ১০-৬-২০২৪ রাত ৯:১৯
রাজধানীর কাটাবন ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটে ঢাকা  প্লাস্টিক এন্ড মেটালের কর্ণধার মাসুম চোকদার কে চাকু দিয়ে ছুরিকাঘাত করেছে  সান প্লাস্টিকের কর্ণধার জামাল সরদার ও তার কর্মচারী আহম্মদ আলী। 
 
ভুক্তভোগী আহত আরো দুইজন,মানিক ও আল ইসলাম বলেন,মার্কেটের সামনে ফুটপাতের উপর সাইনবোর্ড রেখে কাজ করায় ফুটপাতে চলাচলকারী জনগণ অসুবিধার সম্মুখীন হলে একপর্যায়ে ঢাকা প্লাস্টিক এন্ড ম্যাটালের ম্যানেজার আল-ইসলাম তাদেরকে অভিযোগ জানায়।তারা এই অভিযোগকে সহজভাবে না নিয়ে তর্কে লিপ্ত হয় এবং এক পর্যায়ে  সংঘর্ষে জড়িয়ে পড়ে।
 
আহত মাসুম চোকদার বলেন,তুচ্ছ এই ঘটনাকে কেন্দ্র করে চড়াও হয় মাসুম চোকদারের বন্ধু জামাল সরদার ও তার সহযোগীরা। এক পর্যায়ে তারা মাসুমের উপর ধারালো অস্ত্র দিয়ে মাসুমের পেটে এলোপাথাড়ি  ছুরিকাঘাত করে। মাসুমকে ঠেকাতে গেলে অন্যদেরকে ও ছুরিকাঘাত করে জামালের দোকানের কর্মচারী  আহম্মদ আলী ও তার সহযোগীরা। শুধু আহত করেই ক্ষ্যান্ত হননি এসব আসামিরা, তারা আহত মাসুমের দোকান ভাঙচুর করে দোকান থেকে প্রায় অর্ধ লাখ টাকা লুট করে পালিয়ে চলে যায়।
 
আহত মাসুম চোকদার সহ বাকিদের তৎক্ষনাৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে,সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজধানীর কাকরাইলে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এদিকে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বলেন,আহত অন্যান্যদের তুলনায়  মাসুম চোকদারের অবস্থা- ই বেশি  আশঙ্কাজনক। 
 
এ বিষয়ে শাহবাগ থানার ওসি জানান,এখন পর্যন্ত এটি নিয়ে মামলা হয়েছে আসামি গ্রেফতার এ চেষ্টা চলছে। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল