আদাবরে পুরাতন গ্যাস সিলিন্ডার ভাঙার সময় নিহত-১
রাজধানীর আদাবর থানার বেড়িবাধ এলাকায় ভাঙ্গারির দোকানে পুরাতন গ্যাস সিলিন্ডার ভাঙার সময় গ্যাসের গন্ধে কবির হোসেন(৪৫) নামে একজন নিহত হয়েছেন।এই ঘটনায় গ্যাসের গন্ধে অন্তত ১৫ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনার পর দোকানদার কালুর ছেলে শান্তকে(১৯) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।মঙ্গলবার(১১ জুন) ভোর রাতের দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ইয়াসিন বলেন, ভোর রাতে গ্যাস সিলিন্ডার পরিষ্কার করার সময় গ্যাসের গন্ধ বের হচ্ছিলো। তখন কয়েকজন ভাঙ্গারী দোকানদার কাল্লু কে বলেন কি পরিষ্কার করেন এত গন্ধ বের হচ্ছে কেনো? তখন তিনি বলেন গ্যাস সিলিন্ডার পরিষ্কার করি। এরপর আমরা শুনি এই গ্যাসের গন্ধে বেশ কয়েকজন অসুস্থ হাসপাতালে গেছে এবং একজন মারা গেছে।
অসুস্থ মোঃ আবুল হাশেম বলেন, এখানে একটি ডেভেলপার কোম্পানিতে জায়গা দেখাশোনা করি। ভোরবেলা গ্যাসের গন্ধে আমি নিজেও অসুস্থ হয়ে পড়ি তখন আমাকে সিএনজিতে করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। এই গ্যাসের গন্ধে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল। পরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে আবার ফিরে আসি। এখানে অন্তত ১৫ থেকে ১৬ জন এই গন্ধে অসুস্থ হয়ে যায় এদের মধ্যে একজন মারা গেছেন। তিনি এখানে বেড়াতে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান,ভোররাতে পুরাতন গ্যাস সিলিন্ডারটি কাটার সময় সিলিন্ডারের বোতল থেকে গ্যাস বেরিয়ে আশেপাশের বেশ কয়েকজন লোক অসুস্থ হয়ে পড়ে। তাদের আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে একজন গুরুতর অসুস্থ হলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এটি মূলত একটি কালু নামে একজনের ভাঙ্গারির দোকান। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।
আদাবর থানার পরিদর্শক অপারেশন মিন্টু চন্দ্র বণিক জানান, আমরা ভোর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি আমরা সিআইডির ক্রাইম সিন ইউনিটকে জানিয়েছি। ক্রাইম সিন টিম আসলে এটি আসলে কি সেটি তারা বলতে পারবেন। প্রাথমিকভাবে দেখে এটি মনে হচ্ছে একটি পুরাতন গ্যাস সিলিন্ডারের বোতল। এই ঘটনায় ভাঙ্গারি দোকানদার কালুর ছেলে শান্ত কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ঘটনার পর থেকে ভাঙ্গারির দোকানদার কালু পলাতক রয়েছে। ঘটনাস্থলে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা মোহাম্মদ শফিউর রহমান বলেন, সোহরাওয়ার্দী হাসপাতালে ৯ জন চিকিৎসা নিয়ে চলে যাচ্ছেন পাঁচজন এখন চিকিৎসা নিচ্ছেন। মোট ১৪ জন রোগী এসেছিলেন। কার্বন মনোক্সাইড গ্যাসের বিষক্রিয়ায় এই দুর্ঘটনা, বলে ধারণা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ