ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

গুইমারাতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর স্বপ্নের আবাসনে ১২৫ পরিবার


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১১-৬-২০২৪ দুপুর ৪:৫৮

 খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় উৎসব মূখর পরিবেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের ৫ম পর্যায়ের ২য় ধাপে ১২৫টি ঘর হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন ২০২৪) সকালে ঘর হস্তান্তর অনুষ্ঠানে গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা। এসময় ১২৫ টি পরিবারের নিকট জমিসহ দ্বিকক্ষ বিশিষ্ট সেমিপাকা প্রধান মন্ত্রীর মুজিব বর্ষের আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগীদের মধ্যে এসব ঘর হস্তান্তর করেন।

হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরি মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল আমিন, কৃষি অফিসার ওঙ্কার বিশ্বাস, গুইমারা সরকারি কলেজ অধ্যক্ষ মোঃ নাজির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, গুইমারা সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউনিয়নের চেয়ারম্যান রেদাক মারমা।

এছাড়াও ৩ ইউনিয়নের উপকার ভোগী ১২৫ পরিবারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। 

‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত গুইমারা উপজেলায় ৬০৯টি পরিবারকে জমিসহ ঘর দেওয়া হয়েছে ।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত