ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

যাদুরানি হাটে অতিরিক্ত টোল আদায়ে আবারও জরিমানা


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১১-৬-২০২৪ রাত ৯:২৮
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরানি পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ে আবারও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
মঙ্গলবার ১১ জুন দুপুরে হরিপুর উপজেলার যাদুরানি পশুর হাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান।  
 
জানা গেছে,  পশুর হাটে সরকারি বিধি মোতাবেক গরু প্রতি ২৩০ টাকা এবং ছাগল প্রতি ৯০ টাকা নেওয়ায় নিয়ম থাকলেও তা উপেক্ষা করে হাট ইজারাদার গরু প্রতি ৫০০ টাকা ও ছাগল প্রতি ১৮০ টাকা টোল আদায় করছিলেন।
 
এ বিষয়ে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান বলেন, সরকারি বিধি মোতাবেক নির্ধারিত টোল আদায় না করে, অতিরিক্ত টোল আদায় ও টোল আদায়ের মূল্য তালিকা না টাঙানো কারণে যাদুরানি হাট ইজারাদার আব্দুর রহমানের  সহযোগী সুজন আলীকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে ওই হাটে একই কারণে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। 

এমএসএম / এমএসএম

টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ