১৫শ টাকার এলাচ ৩৬শ টাকায় বিক্রি, লাখ টাকা জরিমানা
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে অতিরিক্ত মুনাফার লোভে মসলার বাজারকে অস্থিতিশীল করতে সক্রিয় একটি চক্র। এলাচের কেজি ১৪৫০ থেকে ১৫০০ টাকায় ক্রয় করে ২৭০০ থেকে ৩৬০০ টাকায় বিক্রি করার ত্যপ্রমাণ পেয়েছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। আর এই অপরাধে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বিকালে কোরবানী উপলক্ষ্যে নগরের খাতুনগঞ্জে মসলার বাজারে বাজার মনিটরিং কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় এলাচের মূল্য বৃদ্ধির অভিযোগে গুলিস্তান ট্রেডিং এর অফিসে তাদের আমদানিমূল্য ও খোলাবাজারে তাদের বিক্রয়মূল্য যাচাই-বাছাই করা হয়। এসময় ১৫ এপ্রিল এ আমদানীকৃত ও ২১ এপ্রিল এ বন্দর থেকে ছাড় পাওয়া ১০টন এলাচের ক্রয় ও বিক্রয়মূল্য যাচাইয়ে দেখা যায় সংশ্লিষ্ট এলাচের ক্রয়মূল দাড়ায় কেজি প্রতি প্রায় ১৪৫০-১৫০০টাকার মধ্যে। কিন্তু সেই এলাচ তিনি খোলা বাজারে বিক্রি করেছেন ২৭০০-৩৬০০টাকা কেজি দরে যা আসন্ন কোরবানীকে ঘিরে এলাচের বাজারে অস্থিরতা তৈরী করেছে। এরকম অস্বাভাবিক মুনাফার বিষয়ে তিনি কোন সদুত্তর দিতে পারেননি বরং স্বীকার করেছেন অস্বাভাবিক মুনাফা করতে গিয়ে এলাচের দাম বাড়িয়ে তিনি অপরাধ করেছেন। অপরাধ স্বীকার করায় কৃষি বিপনন আইন অনুযায়ী সরকার নির্ধারিত হারের চেয়ে অধিক হারে মুনাফা করায় এবং কৃষি বিপনন সংক্রান্ত লাইসেন্স না থাকায় গুলিস্তান ট্রেডিংকে এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া কৃষি বিপনন সংক্রান্ত লাইসেন্স না থাকায় আল-আরব বাণিজ্যালয়কে ৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) চান্দগাঁও সার্কেল ভূমি অফিস ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান। এসময় কৃষি বিপনন অধিদপ্তর চট্টগ্রাম এর কর্মকর্তা আবু বক্কর ও কোতোয়ালি থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এমএসএম / এমএসএম
গাজীপুরে ৫২ বোতল বিদেশি মদসহ ৩ জন গ্রেফতার
হবিরবাড়ীর নির্বাচনী মাঠে আলোচনার শীর্ষে যুবনেতা জিয়াউর রহমান জিয়া
শালিখায় মা ও শিশু পুষ্টি ও স্বাস্থ্য সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ২ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
পটুয়াখালীর রাঙ্গাবালীতে খালি ঘরে ঝুলছিল ১৬ বছরের কিশোরের মরদেহ
অভয়নগরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
আদমদীঘিতে ওয়ারেন্টমুলে দুইজন গ্রেপ্তার
মানবিক কাজ আর জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ফারিবা চৌধুরী লেমি
শ্রীমঙ্গলে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল,গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট
বরগুনায় মাথাবিহীন, ব্যবসায়ীর লাশ উদ্ধার
পূর্বধলা থানার বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার