ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভোক্তারা অসংগঠিত ও বিছিন্ন হওয়ার কারনে প্রতারতি হচ্ছে


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৩-৬-২০২৪ বিকাল ৬:১৯

ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ নিয়ে চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইনিভাসির্টিতে সেমিনার করা হয়েছে।  বৃহস্পতিবার ( ১৩ জুন)  বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক ফয়েজ উল্যাহর সভাপতিত্বে এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে অনলােইন প্লাটফরম জুমে প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের মহাপরিচালক এএইচ এম সফিকুজ্জমান। বিশেষ অতিথি ছিলেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, চিটাগাং ইন্ডিপেন্ডন্টে ইউনিভার্সিটির স্কুল অব সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডীন ডঃ রুবেল সেন গুপ্ত ও কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান আসিফ ইকবাল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক আনিসুর রহমানের সঞ্চালনায় সেমিনারে আলোচনায় অংশনেন ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমান, ক্যাব সদস্য সৈয়দ আবুল হাসান প্রমুখ। সেমিনারে চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইনিভাসির্টির শতাধিক ছাত্র/ছাত্রী ও শিক্ষক/শিক্ষিকা অংশনেন।

সেমিনারে ভোক্তা অধিকার সুরক্ষায় তৃণমূল পর্যায়ে ভোক্তা অধিকার শিক্ষা ও সচেতনতা জোরদার, সকল স্তরের ব্যবসায়ীরা সংগঠিত হলেও ভোক্তা অসংগঠিত ও বিছিন্ন। সেকারনে ব্যবসায়ীরা ভোক্তাদেরকে প্রতারতি ও হয়রানি করলেও কোন উচ্চবাচ্য নাই। ভোক্তাদের সংগঠিত করা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের তরুন/তরুনীদেরকে ক্যাব এ যুক্ত করে ভোক্তা কণ্ঠ জোরদারের সুপারিশ করা হয়। এছাড়াও প্রতারিত হলে অভিযোগ করা, সকল পর্যায়ে ভোক্তা হয়রানি রোধে তাৎক্ষনিক সহায়তার জন্য ভোক্তা অধিদপ্তরের ১৬১২১ এই হটলাইনে জানানোর অনুরোধ করা হয়।

এমএসএম / এমএসএম

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা