ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কর্ণফুলীতে শত্রুতার জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলার ও ভাংচুরের অভিযোগ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২২-৬-২০২৪ বিকাল ৫:৩৫

চট্টগ্রামের কর্ণফুলীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের বাড়িতে হামলার ও ভাংচুরের অভিযোগ ওঠেছে উপজেলা আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আল মাইজভান্ডারির ছেলেদের বিরুদ্ধে। 

 গত মঙ্গলবার (১৮ জুন) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার শিকলবাহা ইউপির ২নং ওয়ার্ড মাস্টারহাট এলাকার কোদাইল্লা পাড়ায় হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় গত বৃহস্পতিবার (২০ জুন) কর্ণফুলী থানায় মামলা করা হয়েছে। 

হামলার এক পর্যায়ে ধাওয়া পাল্টা দাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা যায়।


এই সময় দেশীয় অস্ত্র দিয়ে প্রতিপক্ষের বাড়ির গেইট ও জানালায় এলোপাতাড়ি কুপিয়ে ও ইট পাটকেল নিক্ষেপ করে বাড়ির জানালার গ্লাস ভাঙচুর করা হয়, এসময় ভাঙা গ্লাস ও ইট পাটেলের আঘাতে নাছমা আকতার (৩২) ফাতেমা বেগম (৫৫) নামের দুইজন আহত হয়েছেন বলে দাবি করেন ভুক্তভোগী পরিবার। এসময় প্রতিপক্ষের ইট পাটকেলের আঘাতে আহত হয়েছেন মহিউদ্দিন আল মাইজভান্ডারী নামের এক আওয়ামী লীগ নেতাও।


হামলা কারীরা হলেন, মহিউদ্দিন মাইজভান্ডারি ছেলে মো: ইমরান (৩৬), মো:ফরহাদ (৩০),মো: সোহেল (৩২), ও মো: আজমের ছেলে মো: জাহেদ (২৮), মো: মুরাদ (৩৫)।

ভুক্তভোগীর পরিবার জানান, গত তিন-চার মাস আগে প্রেমের ফাঁদে ফেলে আমাদের বাড়ির ছোট মেয়েকে নিয়ে পালিয়ে যান একই এলাকার হারুনের ছেলে। তাঁরা দুজনই ছিলেন অপ্রাপ্তবয়স্ক।পরে বিষয়টি দুই পক্ষের লোকজন স্থানীয়ভাবে বসে সমঝোতায় এসে সমাধান হয়ে যায়।
হঠাৎ ১৮ জুন সকালে ওই ছেলেটা আমাদের বাড়ির সামনে থেকে যাওয়ার সময় আমি বাড়ি থেকে বের হতে ছেলেটা আমাকে দেখার সাথে সাথে দৌড়ে পালিয়ে যায়, পরে বিকাল পর্যন্ত সব ঠিকটাক ছিলো সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহিউদ্দিন ভান্ডারির তিন ছেলেসহ ১২/১৫ জনের একটি গ্রুপ এসে আমার বাড়ির গেইটে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং ইট পাটকেল মেরে জানালার গ্লাস ভাংচুর করে। এ-সময় ইট পাটকেলের আঘাত আমার মা ও ভাবি আহত হয়। 

তিনি আরও জানান, এমতাবস্থায় আমরা নিজেদের নিরাপত্তার জন্য আইনের আশ্রয় গ্রহণ করি।

কর্ণফুলী থানার পরিদর্শক তদন্ত মো. মেহেদী হাসান জানান, শিকলবাহায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় গতকাল একটি মামলা হয়েছে। ঘটনাস্থলে থানা পুলিশ রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।

এমএসএম / এমএসএম

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা