ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

অবশেষে উচ্ছেদ করা হলো সাদিক এ্যাগ্রো


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২৭-৬-২০২৪ দুপুর ৪:৯

ছাগল কাণ্ডে আলোচিত সমালোচিত ছিলো এই সাদেক এগ্রো। পরবর্তীতে জানা যায় সাদেক এ্যাগ্রোর কিছু জমি রামচন্দ্রপর খালে পড়েছে। মুলত সেই খালের অংশ উদ্ধার করতে উত্তর সিটি কর্পোরেশন অভিযান পরিচালনা করে আজ। সূত্রে জানা যায় এখানে সাদেক এগ্রোর কোনো জায়গা নাই এখানে। এই জমির মালিক আব্দুল আলিম।
প্রায় ১০ বছর ধরে জমিটা ভাড়া নিয়ে এ্যাগ্রোটি করা হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়।  আজকের অভিযানে সাদিক এ্যাগ্রোর মোট দুটি খামার ভেঙে দেয় উত্তর সিটি কর্পোরেশন। এই দুটি খামারই বর্তমানে বেশ আলোচিত সমালোচিত হয়ে ছিলো। এই এ্যাগ্রোর একটি খামার হচ্ছে মোহাম্মদপুর সাতমসজিদ হাউজিং এর ৭ নাম্বার রোডে অন্যটি হচ্ছে নবীনগর হাউজিং ৭ নাম্বার রোডে।

বৃহস্পতিবার ২৭ জুন সকাল ১০ টায় উত্তর সিটি কর্পোরেশন উচ্ছেদ করে রামচন্দ্রপুর খালের কিছু অংশ উদ্ধার করে। এসময় উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন উত্তর সিটি কর্পোরেশনের কর অঞ্চল ৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুতাকাব্বির হোসেন।সাতমসজিদ হাউজিং এবং নবীনগর হাউজিং ৭ নাম্বার রোডে অভিযান পরিচালনা করা হয়।

উত্তর সিটি কর্পোরেশনের দাবি, রামচন্দ্রপুর খালের কিছু অংশ এই সাদেক এ্যাগ্রো দখল করে রেখেছিল,  সেই জায়গা উদ্ধার করা হয়। এদিকে সাদেক এ্যাগ্রোর মালিক বলেছেন, সরকারি জায়গার উদ্ধার করতে তার কোনো আপত্তি নাই। এর আগে এই সাদেক এ্যাগ্রো ব্যাপক আলোচিত হয় এক ছাগাল কাণ্ডে।

উল্লেখ্য, সরকারি এক কর্মকর্তার ছেলে কোরবানির জন্য ১২ লাখ টাকায় ছাগল কিনবেন—এই খবরে শোরগোল পড়ে গেছিয়েছিল সারাদেশে। বুকসমান উঁচু সেই ছাগলের সঙ্গে নিজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন ইফাত নামে তরুন। ৬২ ইঞ্চি উচ্চতার ছাগলটির ওজন ১৭৫ কেজি। এত বড় ছাগল সচরাচর দেখা যায় না। সাদিক অ্যাগ্রো ছাগলটির দাম হেঁকেছিল ১৫ লাখ টাকা। শেষ পর্যন্ত ঠিক হয় ১২ লাখ টাকায়। এত দামের পেছনে তাদের ব্যাখ্যা ছিল, উন্নত জাত ও বংশমর্যাদা। তবে এক লাখ বুকিং দিলেও ছাগলটি কেনেননি ইফাত। 

এবিষয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ বলেন, খালের জায়গায় যেসকল স্থাপনা রয়েছে সেখানেই এই অভিযান চলবে। মুলত ডিএনসিসি অধিনে থাকা খাল গুলো উদ্ধার করে সুস্থ ও বসবাস যোগ্য ঢাকা গড়ার চেষ্টায় আছি। তিনি আরো বলেন,শুধু ৩৩ নং ওয়ার্ডে সিটি কর্পোরেশন ৩ দিনের অভিযানের আজকে প্রথম দিন ছিলো। আরো দুদিন এই অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত