রাণীশংকৈলে এতিম ও অসুস্থদের মাঝে চেক বিতরণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এতিম ও অসহায় অসুস্থদের মাঝে চেক বিতরণ করা হয়। জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক চিকিৎসার জন্য এককালিন আর্থিক অনুদান এবং সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত এতিমখানার জন্য এ চেক দেয়া হয়।
এ উপলক্ষে সোমবার (০১ জুলাই) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন আক্তার, উপজেলা জাপা আহবায়ক জাহাঙ্গীর আলম,যুগ্ম আহবায়ক আবু তাহের, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, উপকারভোগি এতিম ও অসুস্থ ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন- সমাজসেবা অফিসার আব্দুর রহিম। তিনি তার বক্তব্যে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ ও সমাজসেবা অধিদপ্তরের দেয়া এ চেক প্রদানের উদ্দেশ্য বিস্তারিত তুলে ধরেন। প্রধান অতিথি তার বক্তব্যে এতিম ও অসুস্থদের জন্য এ আর্থিক সহায়তা প্রদানের জন্য সরকারের প্রশংসা করেন। এইসাথে তিনি এ চেকের টাকা সঠিকভাবে কাজে লাগানোর জন্য উপকারভোগিদের দৃষ্টি আকর্ষণ করেন।
পরে ১৯ টি এতিমখানার অনুকূলে মোট ১ কোটি ৩ লাখ টাকার বিভিন্ন অংকের চেক ও চিকিৎসার জন্য ৩৬ জন অসহায় ব্যক্তির মাঝে মোট ৪৬ হাজার টাকার বিভিন্ন অংকের চেক বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি