ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বিশেষ ভারী বর্ষণে কাপ্তাই হ্রদে পানি বাড়ায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২-৭-২০২৪ দুপুর ৪:২৮

টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বেড়ে গেছে। এতে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন।

মঙ্গলবার (০২ জুন) সকাল থেকে কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে চারটি থেকে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, কাপ্তাই হ্রদে রুলকার্ভ অনুযায়ী পানি থাকার কথা ৮৪ দশমিক ১৬ ফুট মিনস সি লেভেল। বর্তমানে হ্রদে পানি রয়েছে ৮৩ দশমিক ৬৯ ফুট মিনস সি লেভেল (এমএসএল )। যা গত কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ পানির লেভেল। কাপ্তাই হ্রদের ১০৯ ফুট এমএসএল পানি ধারণ ক্ষমতা রয়েছে।

বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বলেন, ১ ও ২ নম্বর ইউনিট থেকে ৪২ করে ৮৪ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে ৪০ করে ৮০ মেগাওয়াটসহ মোট ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যা চলতি বছর পানি বিদ্যুৎ কেন্দ্রের সর্বাধিক উৎপাদন।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত