রাণীশংকৈলে নদীতে নিখোঁজের ৫ ঘণ্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৫ ঘণ্টা পর সজ্জয় মহন্ত (১৩) নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব ও থানার এস আই তানভীর এ ঘটনা সকালের সময়কে নিশ্চিত করেন।
মৃত, সঞ্জয় মহন্ত পৌর শহরের অমল মহন্তের ছেলে। সে রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
জানা গেছে, ঘটনার দিন পরীক্ষা শেষে সাড়ে ৩ টায় বাসায় ফেরার সময় নদীতে গোসল করতে নামে সঞ্জয়। গোসল করার একপর্যায়ে সে নদীর পানিতে তলিয়ে যায়। তার বাড়িতে খবর দেয়া হলে বাড়ির লোকজন ও এলাকাবাসী এসে নদীতে নেমে তাকে খোঁজাখুঁজি করে কোথাও পায়না। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে আসে। পরে রাণীশংকৈল ও রংপুর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা নদী থেকে রাত সাড়ে ৮টায় সঞ্জয়ের মরদেহ উদ্ধার করে। এস আই তানভীর এ বিষয়ে বলেন, উদ্ধারকৃত লাশ পুলিশ পাহারায় আছে, উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও রকিবুল হাসান উপজেলা পরিষদের পক্ষ থেকে মৃতের পরিবারকে ২০ হাজার টাকা দেয়া হবে মর্মে জানান।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied