ময়মনসিংহ জেলায় খুন করে মোহাম্মদপুরে আত্মগোপনে ছিল পরবর্তীতে র্যাবের হাতে গ্রেফতার
ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা এলাকায় চাঞ্চল্যকর মিলন মিয়া (৩৫) ও ভুট্টো মিয়া(৪৭)’কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মোঃ মজিবুর রহমান (৪০)’কে মামলার ৪৮ ঘন্টার মধ্যে ডিএমপির মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-২
মামলার এজাহার সূত্রে জানা যায়, মিলন মিয়া ও ভুট্টো মিয়ার পরিবারের সাথে প্রতিবেশী মোঃ মজিবুর রহমানের পরিবারের সাথে চলাচলের রাস্তা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন গত ০১ জুলাই রাত আনুমানিক ০৩.০০ ঘটিকার সময় ভুক্তভোগী মিলন মিয়া ও ভুট্টো মিয়ার বাড়ীর থেকে বের হওয়ার রাস্তা কেটে আগে থেকে উৎপেতে থাকা আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে ভিকটিম ও তার বাড়িতে পরিকল্পিত ভাবে হামলা করে। একপর্যায়ে ভিকটিম ও তার পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে আসামিরা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ভুক্তভোগীকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে রেফার্ড করেন। ঢাকা মেডিক্যালে নেওয়ার পথে মিলন মিয়ার মৃত্যু হয়। অপরদিকে চিকিৎসারত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভুট্টো মিয়ার মৃত্যু হয়। উক্ত ঘটনায় নিহত মিলন মিয়া ও ভুট্টো মিয়ার পরিবার বাদী হয়ে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় ১১ জন আসামির নাম এবং অজ্ঞাত ৩/৪ জন আসামির নাম উল্ল্যেখ করে একটি হত্যা মামলা করেন। (মামলা নং- ০২,
বর্ণিত মামলায় জড়িত আসামিদের গ্রেফতার সংক্রান্তে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার অফিসার ইনচার্জ এর অধিযাচন পত্রের প্রেক্ষিতে উক্ত ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র্যাব এ বিষয়ে আসামিদেরকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল গতকাল ০৩ জুলাই ০৭.০০ ঘটিকায় আসামিকে ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা হতে গ্রেফতার করে। আসামিকে গ্রেফতার পূর্বক প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান র্যাব।
গ্রেফতারকৃত আসামিকে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব