ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৬-৭-২০২৪ বিকাল ৫:১৪

টানা বৃষ্টি ও ভারী বর্ষণে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক। খাগড়াছড়িতে বসবাসরত অসহায় দূর্গতদের পাশে দাঁড়ানোর প্রয়াসে এ খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়ার কথা জানান সংগঠনের পক্ষ থেকে। 

শনিবার (০৬ জুলাই ২০২৪) সকালে জেলা সদরের গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এসব ত্রান সামগ্রী তুলে দেন, ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অমল কান্তি চাকমা,খাগড়াছড়ির সমন্বয়ক নিউটন চাকমাসহ সংগঠনের নেতাকর্মীরা। 

এতে খাগড়াছড়ির সমন্বয়ক সবিনয় চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় সাধারন সম্পাদক কলিন চাকমা উপস্থিত ছিলেন।  ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অমল কান্তি চাকমা তার বক্তব্যে  বলেন, পাহাড়ে আমাদের সকল সম্প্রদায় ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে মিলেমিশে চলতে হবে।

তিনি আরো বলেন, যে কোন দূযোর্গ,সংকটে একে অপরের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব মন্তব্য করে তিনি বলেন ইউপিডিএফ গণতান্ত্রিক সব সময় সাধারন মানুষের পাশে আছে,ছিলো এবং আগামীতেও থাকবে। 

এতে প্রাথমিক অবস্থায় দুই শতাধিক মানুষের মাঝে জনপ্রতি চাউল,পেঁয়াল,আলু,ডাল,তেল,লবন তুলে দেয়া হয়। আগামীতে এ ধরনের জনবান্ধন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমা তরু ও সাধারন সম্পাদক মিটন চাকমা।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত