রাণীশংকৈল বিএম কলেজে নবনির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানদের সংবর্ধনা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল বিএম কলেজে শনিবার ৬ জুলাই ঠাকুরগাঁও-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস- চেয়ারম্যানদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে এদিন দুপুরে বিএম কলেজ মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে তাদেরকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- সংবর্ধিত সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন- সংবর্ধিত উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব, উপজেলা ভাইস-চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস-চেয়ারম্যান সারমিন আক্তার।
এছাড়াও বক্তব্য দেন, বিএম কলেজের অধ্যক্ষ হাসান আলী নবাব, শিক্ষক পয়গাম আলী, পৌর কাউন্সিলর ইসাহাক আলী, ছাত্রী শাকিলা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাপা আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক আবু তাহের, সামসুল আরেফিনসহ, শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, অভিবাবক, বিদায়ী শিক্ষার্থী, অধ্যয়নরত শিক্ষার্থী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এদিন এ কলেজের এইচএসসি পরিক্ষার্থীদেরও বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক নেতা হযরত আলী। প্রধান অতিথি ওই কলেজের দ্বিতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি