ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চীনে নারী পাচারের বিরুদ্ধে মানববন্ধন


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৮-৭-২০২৪ দুপুর ৩:৫৭

চীনে নারী পাচারের বিরুদ্ধে সচেতন জুম্ম সমাজের উদ্যোগে সোমবার  সকাল ১০ টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সন্মুখে মানববন্ধন করেছে সচেতন জুম্ম সমাজ। মানববন্ধনে বিভিন্ন শ্রেনির পেশার নারী পুরুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দরিদ্র পাহাড়ি পরিবারের কিশোরীদের বেশী বেতনের চাকুরীর প্রলোভন দেখিয়ে ও উন্নত জীবনের আশায় এ পথে পা দিচ্ছে। আর অবুঝ কিশোরীরা চুপিসারে অজানার পথে পা বাাড়াচ্ছে। মানব পাচারের মতো ঘৃণ্য কাজে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সম্প্রতি পাচারের উদ্দেশ্যে নেয়া দু দফায় ঢাকা থেকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটির ৬ জন কিশোরীকে উদ্ধার, পাচারের সাথে জড়িত একজন চীনা নাগরিকসহ ৫ জনকে আটক কনে পুলিশ।

মানববন্ধনে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক মধু মঙ্গল চাকমা, এনজিও নেত্রী শেফালিকা ত্রিপুরা, অবসরপ্রাপ্ত শিক্ষক ত্রিনা চাকমা, এড. সুপাল চাকমা প্রমুখ।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত