রাঙামাটিতে ক্ষুদ্র নারী উদ্যোক্তা ও জটিল রোগীদের আর্থিক অনুদান প্রদান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় ১০০ জন ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে ২০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকা এবং ১৩৬ জন ক্যানসার, কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীর হাতে প্রতিজন ৫০ হাজার টাকা করে মোট ৬৮ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (০৮ জুলাই) দুপুরে জেলা পরিষদের মিলনায়তনে প্রধান অতিথি থেকে এসব চেক বিতরণ করেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার, এমপি।
বিতরণকালে এমপি বলেন, সরকার ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ে তুলতে মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে। সীমিত চাকরির বাজারে ঘরে ঘরে উদ্যোক্তা গড়ে তুলতে সরকার ঋণসহ যাবতীয় সুযোগ-সুবিধা প্রধান করছে।
অনুষ্ঠানে কৃষকদের মাঝে পাওয়ার টিলার, ওয়াটার পাম্পসহ কৃষি উপকরণ এবং বরকল উপজেলার রাবেয়া রাগিব কলেজের ডিজিটাল ক্লাস রুমের জন্য কম্পিউটার সামগ্রী বিতরণ করা হয়।
জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে এসময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রেজাউল করিম, জেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওমর ফারুক, জেলা পরিষদের সদস্যবৃন্দসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন