ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২৮-৭-২০২৪ দুপুর ১:৩৪

যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব-১৭ উদ্বোধন করা হয়েছে। 

কেশবপুর শহরের পাবলিক ময়দান শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গত শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান মফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা ভাই চেয়ারম্যান রাবেয়া ইকবাল। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা,  উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, প্রেসক্লাব কেশবপুর সাধারণ সম্পাদক শামীম আখতার মুকুল, প্রচার সম্পাদক সোহেল পারভেজ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলক কুমার শিকদার, উপজেলা বিআরডিবি অফিসার সুজন কুমার চন্দ্র চন্দ, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, আইসিটি অফিসার আব্দুস সামাদ, পৌর কাউন্সিলর শেখ ইবাদাত সিদ্দিক বিপুল, পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু, পৌর কাউন্সিলর শেখ আতিয়ার রহমান প্রমুখ। উদ্বোধনী খেলায় পাঁজিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ২-১ গোলে মজিদপুর ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে জয়লাভ করে।
অপর খেলায় কেশবপুর পৌরসভা ফুটবল একাদশ ১-০ গোলে সাতবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে জয়লাভ করে। 
খেলার ধারা বর্ণনায় ছিলেন ধারাভাষ্যকার শেখ রেজাউল ইসলাম, হাফিজুর রহমান ও আলমগীর হোসেন। উক্ত দুটি খেলায় কেশবপুর ফুটবল কল্যাণ সমিতির পক্ষ থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক