কোটা আন্দোলন ইস্যুতে জুড়ীতে যুবলীগ নেতার পদত্যাগ
শিক্ষার্থীদের যৌক্তিক দাবী আদায়ের আন্দোলনকে দমন করার ক্ষেত্রে আন্দোলনকারী ও সাধারণ জনগনকে নির্বিচারে হত্যা করায় বিবেকের তাড়নায় পদত্যাগ করেছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলা যুবলীগের সদস্য লন্ডন প্রবাসী সায়েম জাফর ইমামী।
শনিবার (২৭ জুলাই) রাতে তিনি নিজ ফেসবুক আইডিতে ভিডিও পোস্ট দিয়ে যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন। লন্ডনে অবস্থানরত এ যুবলীগ নেতা ফেসবুকের ভিডিও পোস্টে বলেন, আমি উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে সজ্ঞানে পদত্যাগ করলাম। আমি বিশ্বাস করি বাংলাদেশ একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশ হিসেবে সকল নাগরিকের যে কোনো দাবি উত্থাপনের মৌলিক অধিকার রয়েছে। কোটা আন্দোলন আমার কাছে মনে হয়েছে একটি যৌক্তিক আন্দোলন। এ যৌক্তিক আন্দোলনকে দমন করার জন্য যেভাবে সাধারণ শিক্ষার্থীরসহ জনগণকে হত্যা করা হয়েছে তা কোনভাবেই মেনে নিতে নিতে পারছি না। যুবলীগের মতো এরকম একটি সংগঠনের সাথে আমার নাম জড়িয়ে থাকায় আমার নিজের বিবেকের কাছে প্রতিনিয়ত ধ্বংসিত হচ্ছি। এরকম ন্যাক্কারজনক হত্যা ও ঘটনার জন্য নিন্দা জানাই এবং এ হত্যাযজ্ঞের বিচার দাবি করছি।
জুড়ী উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু জানান, সায়েম আওয়ামী পরিবারের সন্তান এবং ছাত্রলীগের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন বিধায় যুবলীগের কমিটিতে স্থান পেয়েছিলেন। শুনেছি জাতীয় বিষয় নিয়ে ফেসবুকে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। অফিসিয়ালি কোনো পদত্যাগপত্র আমরা পাইনি।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ