রাস্তার পাশে বাইক নিয়ে পড়েছিল মাদার্শার দিদারের লাশ
চট্টগ্রামের সাতকানিয়ায় রাস্তা পাশে পড়ে ছিল এক ব্যবসায়ীর নিথর দেহ। শনিবার (২৭ জুলাই) সকালে উপজেলার মাদার্শা ইউনিয়নের দেওদীঘি নামক স্থান থেকে দিদারুল ইসলাম (৩৫) নামে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।পুলিশের ধারণা, রাতে দ্রুতগামী কোনো যানবাহন তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত ব্যবসায়ীর চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, সকালে রাস্তার পাশে নিথর দেহ পড়ে থাকতে দেখে লোকজন থানা পুলিশ ও নিহতের পরিবারকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, রাস্তার পাশ থেকে দিদার নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। পরে তা মর্গে পাঠানো হয়েছে।এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ওদিন পরিবারে তাদের ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে দিদারের মন খারাপ ছিল, পরে মন খারাপ করে ঘর থেকে পার্শ্ববর্তী এওচিয়ার টেকে যাওয়ার সময় সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আককাস উদদীনদের বাড়ির সামনে পাকা সড়কে রাতের কোন এক সময় গাড়ীর ধাক্কায় ধানি জমিতে পড়ে তার মৃত্যু হয়। এদিকে সরেজমিনে পরিদর্শন গেলে ঘটনাস্থলের স্থানীয় বাসিন্দারা পাকা সড়কের বনবিভাগের লাগানো গাছের ঝোপঝাড় বেড়ে যাওয়ায় পাকা সড়কের টেকটি দিনের বেলায়ও অন্ধকার দেখায় বলে অভিযোগ করেন।
এদিকে বনবিভাগের লাগোয়া গাছের ঝোপঝাড় দ্রুত ছেটেঁ পরিস্কার করে দিবেন বলে নিশ্চিত করেছেন মাদার্শা রেঞ্জ অফিসের বিট কর্মকর্তা বাহারুল হাসান। এদিকে বিট কর্মকর্তা বাহারুল হাসান ঘটনাস্থলটি পরিদর্শনও করেছেন বলে নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন