ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

প্রবাসীর বাড়িতে ঢুকে স্বর্ণ ও মোটর সাইকেল চুরির অভিযোগ স্থানীয় দূর্বৃত্তদের বিরুদ্ধে


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৩০-৭-২০২৪ দুপুর ১২:৩৪
চট্টগ্রামের সাতকানিয়ায় এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে স্বর্ণ ও নগদটাকাসহ মোবাইল চুরির অভিযোগ ওঠেছে স্থানীয় চিহ্নিত কিছু বখাটের বিরুদ্ধে। 
 
মঙ্গলবার (৩০শে জুলাই)  সকালে মালয়েশিয়া প্রবাসী ভুক্তভোগী শহিদুল ইসলাম এই তথ্য জানান।ভুক্তভোগী শহিদুল ইসলাম সাতকানিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের সতিপাড়ার বাসিন্দা হলেও তার বর্তমান ঠিকানাস্থল উপজেলার ছদাহার মিঠার দোকানের পশ্চিমে ৮নং ওয়ার্ডের সোয়াজান সিকদার বাড়ি। 
 
শহিদুল ইসলাম জানান,আমি সাতকানিয়া পৌরসভার বাসিন্দা হলেও জায়গার সংকটের কারণে আমি বাড়ি নির্মাণ করি ছদাহার মিঠার দোকান এলাকার সোয়াজান সিকদার বাড়ির নুর ম্যানশনে।আমি জীবিকার তাগিদে মালয়েশিয়ায় থাকি,আমার এক ছেলে ও ২কন্যা নিয়ে আমার স্ত্রী ছদাহার ঠিকানার বাড়িতে বসবাস করেন।
 
অপরদিকে স্থানীয় বখাটে ও চিহ্নিত চোর একই এলাকার মৃত আব্দুল নবীর ছেলে মো: সোহেল ও আয়ুব আলীর ছেলে মো: দেলোয়ার আমার বসত ঘরে ঢুকে গত ১৩/৫/২০২৪ তারিখে আমার বউয়ের স্বর্নের চেইন ও হাতের বেসলেট নগদ টাকা চুরি করেন,শুধু তাই নয় তারা আমার বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ চুরি করেন।
 
তারও  প্রায় ২মাস আগে আমার বসতঘরে আমার ব্যবহৃত একটি মোটর সাইকেল চুরি করে এই সোহেল ও দেলোয়ার।
 
এই বিষয়ে আমি বেশ কয়েকবার সাতকানিয়া থানায় তাদের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন তারিখে অভিযোগ দায়ের করলেও উপরোক্ত চিহ্নিত চোরদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি।
 
তাই আমি তাদের বিরুদ্ধে মাননীয় আদালতে মামলা করার চেষ্টা চালাচ্ছি।এদিকে সাতকানিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়,  শহিদের অভিযোগের বিষয়ে তদন্ত চলমান তবে অভিযুক্তরা এলাকায় বখাটে হিসেবে চিহ্নিত সেটা সত্য।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত