ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদপুরে যুবলীগ কর্মী ছুরিকাঘাতে নিহত


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৩০-৭-২০২৪ দুপুর ৪:১১

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কাটাসুর রোডে কামাল (৩৫) নামের এক যুবলীগের কর্মী ছুরিকাঘাতে নিহত। গতকাল ২৯ জুলাই  রাত ৯টার সময় কাটাসুর রোডে ট্রমা সেন্টার নামে একটি প্রাইভেট হাসপাতালের সামনে কয়েকজন কিশোর যুবক এসে ওই যুবলীগ কর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে তার হাতের গিরা থেকে উপরে অংশ বিছিন্ন হয়ে গেলে স্থানীয়রা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা। 

এবিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা সকালের সময়কে বলেন, যুবলীগ কর্মী ছুরিকাঘাতে নিহত হওয়ার বিষয় আমরা মামলা নিয়েছি। তদন্ত চলছে অতিদ্রুত আসামি গ্রেফতার হবে।
আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কাল রাত থেকেই অভিযান শুরু হয়েছে অতিদ্রুত আসামি গ্রেফতার হবে।

সরেজমিনে গেলে নিহতের বোন আলো বলেন,আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার চাই, আমার ভাইয়ের ছোট ছোট, ৩টি সন্তান রয়েছে, এর মধ্যে একজনার বয়স ১ মাস। এদের এখন কি হবে? আমার ভাইয়ের কি অপরাধ ছিলো যে, এভাবে তাঁকে তারই বাসার সামনে হত্যা করা হলো। স্থানীয় সূত্রে জানা যায় কামাল ছাত্রলীগ করতো,পরবর্তীতে যুবলীগ কর্মী হিসেবে স্থানীয়রা চিনতেন। কামালের বাসা কাটাসুর ২ নাম্বার গলিতে।

স্থানীয়রা আরো বলেন, এই হত্যার সাথে যারা জড়িত ছিলো সবাই কিশোর বয়সের, সবাইর হাতে চাইনিজ কুড়াল এবং সামুরাই ছিলো এসব দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়।

স্থানীয়রা আরো বলেন,সবার মুখে মাক্স পরা ছিলো এতোটাই ভয়ংকর অবস্থায় তারা এসেছে, দেশীয় অস্ত্র দেখে আশেপাশের লোকজন কাছে আসতে ভয় পেয়ে যায়।
অন্য এক সূত্রে জানা যায় যুবলীগ কর্মী নিহত হওয়ায় এখন পর্যন্ত ৪জন মোহাম্মদপুর থানায় আটক হয়েছে। 

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়