ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবেঃ এমপি আজিজুল ইসলাম


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৩০-৭-২০২৪ দুপুর ৪:৪১

শিক্ষাই জাতির মেরুদণ্ড শিকার বিকল্প নেই।সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আমাদের দেশের ছেলে-মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বিদেশে গিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে হবে। আমাদের নিজের নিজের অবস্থান থেকে স্বাবলম্বী হতে হবে। পরনির্ভরশীল না হয়ে নিজে কিছু করে স্বাবলম্বী হতে হবে। চাকরির পাশাপাশিও ব্যবসা বাণিজ্য  করা যায়। ভালো মানের লেখা পড়া করতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি লাভ করতে পারে না। এর জন্য বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় হতদরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে বাইসাইকেল ও অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ভ্যান গাড়ি এবং দিচ্ছেন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। এই সুযোগটি কাজে লাগিয়ে দেশ ও জাতির উন্নয়ন সম্ভব বলে আমি মনে করি। আমি আপনাদের সঙ্গে আছি সবসময় থাকবো ইনশাআল্লাহ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ মাছে ভাতে ভোরে উঠুক। ধন্যবাদ উপস্থিত সকলকে। যশোরের কেশবপুরে বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু'র সঞ্চালনায় উপজেলা চত্ত্বরে এডিপির অর্থায়নে বাই সাইকেল ও ভ্যান গাড়ি বিনামূল্যে বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতা কালে এসব কথা বলেন ৯০ যশোর-৬ কেশবপুর আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আজিজুল ইসলাম এমপি। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাবেয়া ইকবাল, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলক কুমার শিকদার, উপজেলা বিআরডিবি অফিসার সুজন কুমার চন্দ্র চন্দ, আইসিটি অফিসার আব্দুস সামাদ প্রমূখ। উপজেলা চত্ত্বরে এডিপির অর্থায়নে ২১৬ টি বাই সাইকেল ও ৬৭ টি ভ্যান গাড়ি বিনামূল্যে বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে প্রধান অতিথি ৯০ যশোর-৬ কেশবপুর আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আজিজুল ইসলাম এমপি অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে চেক বিতরণ করেন। 

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক