ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে সরকারি হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন পুশ: দুই সপ্তাহে হয়নি তদন্ত


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৩১-৭-২০২৪ দুপুর ১:১৫

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কয়েকজন রোগীর শরীরে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ করার ঘটনার দুই সপ্তাহ অতিবাহিত হলেও এখন পর্যন্ত নেয়া হয়নি কোনো ব্যাবস্থা।

গত ১৭ জুলাই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দশ মাস বয়সী শিশু তাকরিম আহমদ, এক বছর বয়সী শিশু ওজিহা আক্তার, আব্দুল বাছিত (৫৫), মোতালিব মিয়া (৫০) এ চারজনকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন পুশ করার অভিযোগ করেন স্বজনরা। স্যালাইন পুশ করার পর রোগীদের শরীরে নানা জটিলতা দেখা দেখা দিলে হাসপাতালজুড়ে  আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোগীর স্বজনরা কর্তব্যরত চিকিৎসক ও নার্সকে জানালে তারা তড়িঘড়ি করে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন গুলো নিয়ে যান। তবে একজন রোগীর স্বজন মেয়াদ উত্তীর্ণ দু'টি স্যালাইন রেখে দেন। সে সময় দায়িত্বে থাকা মিডওয়াইফ সুফিয়া আক্তার ও মেডিকেল অফিসার শরফ উদ্দিন তফাদার নার্সদের ভূলে উল্লিখিত রোগীদের শরীরে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন পুশ করার বিষয়টি নিশ্চিতও করেছিলেন।

পরে গনমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছিলেন জেলার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ রুমী।

এরকম স্পর্শকাতর একটি ঘটনার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো তদন্ত বা ব্যাবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও স্বজনরা। 

সিভিল সার্জনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যে মেয়াদোত্তীর্ণ স্যালাইন ব্যাবহার করা হয়েছে তাতে রোগের জন্য হয়তো কাজ করবে না তবে রোগী মারা যাবে না। ঘটনার পর মৌলভীবাজার সদর হাসপাতালের একজন মেডিসিন বিশেষজ্ঞকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করতে নির্দেশনা দেয়া হয়েছে। তারা সুবিধামত সময়ে তদন্ত করে প্রতিবেদন দিবেন।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান