জুড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
"ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মৌলভীবাজার জেলার জুড়ীতে উদযাপিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪।
বুধবার (৩১ জুলাই) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে র্যালি'র পর উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা -জুড়ী আসনের সংসদ সদস্য ও সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো: শাহাব উদ্দিন, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুক মিয়া, থানার ওসি মেহেদী হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শিল্পী বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র মন্টু, সাগরনাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনফর আলী, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম সেলু, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ অসিত দেবনাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আনোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপ সহকারী প্রকৌশলী সুমিত দাস, মেহেদী হাসান, মৎস্যজীবী লীগের সভাপতি মো: সামছুল ইসলাম, সাধারন সম্পাদক নুরুজ্জামান, মৎস্য চাষী শরিফ উদ্দিন প্রমুখ। এ সময় উপজেলার প্রায় ২০ টি মৎস্য সমবায় সমিতির সদস্যগন সহ অনেকেই উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ