জুড়ীতে ছাত্র আন্দোলনের মিছিলে ছাত্রলীগের হামলায় আহত ৩
সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেফতারসহ ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষে মৌলভীবাজার জেলার জুড়ীতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) শহরের নিউ মার্কেট থেকে মিছিল শুরু করে শহর প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা এমএ মুমিত আসুক চত্বর হয়ে আবারও নিউ মার্কেট এলাকায় এসে মিছিল শেষ হয়।
শেষ মুহূর্তে নিউ মার্কেট এলাকায় সাধারণ শিক্ষার্থীদের মিছিলে সমাপনী বক্তব্য প্রদানের সময় ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের বাঁধা উপেক্ষা করে হামলা চালায়। মাথায় হ্যালমেট ও হাতে লাঠি নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়।
হামলায় মৌলভীবাজার সরকারী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র আফজাল হুসেন, মুছাওইর দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র তানবির ও নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র তামিম আহত হন। পরে সহপাঠীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ