কেশবপুরে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
যশোরের কেশবপুরে মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে মজিদপুর ইউনিয়ন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ডিপিও সেন্টারের সহযোগিতায় রোববার সকালে মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে ২জন প্রতিবন্ধীকে ১টি করে ছাগল বিতরণ করা হয়।
মজিদপুর ইউনিয়ন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ডিপিও সেন্টারের সভাপতি আব্দুস সবুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, কেশবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, প্রধান আলোচক, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, বিশেষ অতিথির বক্তৃতা,কেশবপুরে মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালক আব্দুর রহিম, মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নাসিমা খাতুন, সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী রুবেল হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, মজিদপুর ইউনিয়ন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ডিপিও সেন্টারের সহসভাপতি শিল্প বেগম, সাংগঠনিক সম্পাদক আলমাস আহমেদ ইভান, কোষাধ্যক্ষ ইউনুস আলী, সদস্য রাশেদুল, প্রতিবন্ধী সুমাইয়া খাতুন, রহিদুজ্জামান নিশান, আহাদ আলী, মনজিলা, মৌসুমি,সবুজ হোসেন প্রমূখ। অনুষ্ঠানে সকলের সামনে লটারির মাধ্যমে ২ জন সদস্যকে ওই ছাগল প্রদান করা হয়েছে। সৌভাগ্যবান প্রতিবন্ধী সদস্যরা হলেন, মজিদপুর ইউনিয়ন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ডিপিও সেন্টারের সদস্য প্রতিবন্ধী সুমাইয়া খাতুন, রহিদুজ্জামান নিশান।
এমএসএম / এমএসএম
সুপেয় পানি ব্যবস্থা নিশ্চিতকরাসহ জলবায়ু সংকট নিরসনের দাবীত বাগেরহাটে মানব বন্ধন কর্মসুচী
সিলেটের কানাইঘাটে ১২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করল বিজিবি
নন্দীগ্রামে সংখ্যালঘু পরিবারের প্রায় এক একর জমি জবর দখলের অভিযোগ
কালাইয়ে বোর্ড বই বিক্রির অভিযোগ, প্রধান শিক্ষককে শোকজ
মিয়ানমার থেকে প্রবেশের পথে নাফ নদীতে ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ
পটুয়াখালীতে পিকআপ-ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২
পটুয়াখালী ইপিজেড ও পায়রা বন্দরের অগ্রগতি নিয়ে জেলা প্রশাসনের বিশেষ সভা
বারহাট্টায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এমপি আনোয়ারুল হক
এসিডদগ্ধ নারীর পাশে আরএমপি পুলিশ কমিশনার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ
হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব পালিত
কালিয়ায় ২৮ ডিপটিউবওয়েলের হদিস নেই, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
বোদায় গণপিটুনিতে চোর নিহত