ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে সরকারি অফিস আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের অগ্নিসংযোগ


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৫-৮-২০২৪ রাত ৮:১১

যশোরের কেশবপুরে সরকারি অফিস, আওয়ামী লীগ কার্যালয়, পৌরসভা, ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, লুটপাট অগ্নিসংযোগ করা হয়েছে। গত রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আড়ালে দুর্বৃত্তরা সরকারি অফিস আদালতসহ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, পৌরসভা, কেশবপুর প্রেসক্লাব, ব্যবসায়ী, প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। প্রথমে আন্দোলনকারীরা কেশবপুর সরকারি ডিগ্রি কলেজে জড়ো হয়। কিছু সময় পরে উপজেলার নানা প্রান্ত হতে ট্রাক-ইজিবাইক যোগে তাদের সাথে মিলিত হয়ে পৌরশহরে মিছিল বের করে। এসময় মিছিল থেকে সরকার বিরোধী দুর্বৃত্তরা নাশকতা চালিয়েছে। পরে তারা কেশবপুর থানা অভ্যন্তরে প্রবেশ করলেও মূলগেটে তালা লাগানো থাকায় হামলা করতে ব্যর্থ হয়ে ফিরে আসে। এঘটনায় ২০/২৫ আহত হয়েছে। এসময়  অগ্নিসংযোগ করা হয় ইউএনও'র সরকারি অফিসসহ গাড়ি, প্রেসক্লাবের সাংবাদিকদের মোটর সাইকেল, পথচারীদের বাইসাইকেল, মোটরসাইকেল, বিভিন্ন দপ্তরের কাগজপত্রে। এঘটনার পর থেকে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের অভিযোগ করে বলেন, আমরা শান্তিপূর্ণ সভা-সমাবেশ করতে পারতাম। কিন্তু ক্ষমতাসীন দলের সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলা করে। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।  
উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে বিএনপি-জামায়ত শিবিরের চিহ্নিত সন্ত্রাসীরা এসব ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করেছে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক