ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা সভায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার সিদ্ধান্ত


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৮-৮-২০২৪ দুপুর ৪:২২

 খাগড়াছড়িতে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চলমান পরিস্থিতে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা ও সম্মিলিতভাবে কাজ করা ও কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার সিদ্ধান্ত হয়।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ে সভায় জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

এ সভায় প্রধান অতিথি’র বক্তব্যে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, কোন ধরনের বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খল, অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সময় খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত (জুয়েল), রিজিয়নের জিএসও-২ (আই) মেজর জাবির সোবহান মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী, জেলা এন এস আই যুগ্ম পরিচালক জনাব মো. ফিরোজ রাব্বানী, সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক মিন্টু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাহিদ হাসান, মাসুদ রানা, হেফাজত ইসলামের প্রতিনিধি, জামায়াত ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত