ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

খাগড়াছড়ি প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি তরুন ভট্টাচার্য্য, সম্পাদক জসিম মজুমদার


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১০-৮-২০২৪ বিকাল ৬:০

খাগড়াছড়ি প্রেসক্লাবকে কুক্ষিগত করে রাখা ৩দশকের কতিপয় ব্যক্তিদের সিন্ডিকেট ভেঙ্গে নানা বৈষম্যের শিকার পাহাড়ের সাংবাদিকতায় আসলো আমূল পরিবর্তন। বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠায় খাগড়াছড়ি প্রেসক্লাবের গঠন করা হলো নতুন কমিটি। জেলা-উপজেলায় কর্মরত প্রায় অর্ধশতাধিক সাংবাদিকতা পেশায় ব্যক্তিরা উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবে কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক সভায়।

৯ আগস্ট শুক্রবার বিকেলে প্রেসক্লাবের হল রুমে ২৫ সদস্যের কার্যনির্বাহী কমিটির মধ্যে ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে খাগড়াছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সময়ের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দিদারুল আলম রাজুকে মনোনীত করা হয়।

এ ছাড়াও জেলার অপরাপর ৮ উপজেলার পেশাজীবি গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এবং মতামতের ভিত্তিতে গঠিত ১১ সদস্যের আংশিক কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি জহুরুল আলম, যুগ্ন-সম্পাদক সমীর মল্লিক, কোষাধ্যক্ষ রিপন সরকার, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মুহাম্মদ সাজু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাফর সবুজ এবং আবাসন ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক চাইথোয়াই মারমা।

শীঘ্রই জরুরী সভার মাধ্যমে গঠিত হবে খাগড়াছড়ি প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি। দুই বছর মেয়াদী এই কমিটিতে জেলার সকল উপজেলা প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা স্থান পাবেন। কমিটি ঘোষণার আগে সংক্ষিপ্ত বক্তব্যে নতুন কমিটির সভাপতি তরুণ কুমার ভট্টচার্য্য বলেন, দীর্ঘ বছর ধরে খাগড়াছড়ি প্রেসক্লাবকে কুক্ষিগত করে রেখেছে কয়েকজনের একটি সিন্ডিকেট। যেখানে এক যুগেরও বেশি সাংবাদিকতা পেশায় যুক্ত এবং সকল যোগ্যতা থাকা সত্ত্বেও নিজেরা ফায়দা লুটতে তরুণ ও মেধাবী গণমাধ্যমকর্মীদের কোনো রকম সুযোগ দেওয়া হয়নি। এর বিপরীতে সরকারি বেতনভুক্ত শিক্ষকসহ দীর্ঘ বছর ধরে খাগড়াছড়ি জেলায় অবস্থান করেন না এমন অপেশাদার ও রাজনৈতিক পদ-পদবী ধারীদের দিয়ে প্রেসক্লাব দখল করে রেখেছিল চক্রটি।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীম উদ্দিন মজুমদার বলেন, চাটুকারদের প্রাচীর ভেঙ্গে নতুন কমিটির মাধ্যমে খাগড়াছড়িতে সুন্দর ধারার এবং বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠা করা হবে। জেলার সকল উপজেলার পেশাজীবি গণমাধ্যমকর্মীদের সাথে নিয়ে এই দুর্বৃত্তায়ন দূর করা হবে। আজ থেকে খাগড়াছড়ির সাংবাদিকতা হবে রাজনৈতিক প্রভাবমুক্ত, বস্তুনিষ্ঠ ও স্বাধীন।

এমএসএম / এমএসএম

অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত