ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ১১-৮-২০২৪ দুপুর ৪:৫০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে 'শহীদ' শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতার জন্য  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার  (১১আগস্ট) দুপুরে মাগুরার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে শিক্ষক পরিষদের উদ্যোগে অধ্যক্ষ প্রফেসর রেজভী জামানের সভাপতিত্বে এই দোয়ার মাহফিল আয়োজন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কারী সদস্য  মোঃ তাওহিদুল ইসলাম তাওহিদ বলেন,শত শত শহীদ ভাইদের প্রতি যাদের রক্তের বিনিময়ে আজ আমরা একটি সৈরাচার মুক্ত স্বাধীন রাষ্ট্র পেতে সক্ষম হয়েছি, কিন্তু দুঃখের সাথে জানাতে হচ্চে যে, এখনো আমাদের সহপাঠী শহীদ ভাইদের রক্তের গন্ধ বাতাসে ভেসে যাচ্চে কিন্তু কিছু কুচক্র মহল স্বাধীনতার নামে বিভিন্ন জায়গায় লুটপাট চালাচ্ছে,মানুষ হত্যা করছে,অগ্নি-সংযোগ করছে যেটা কখনো ছাত্রদের রক্তের বিনিময়ে এনে দেওয়া স্বাধীনতার উদ্দেশ্য ছিলো না। ছাত্রদের রক্তের বিনিময়ে এনে দেওয়া স্বাধীনতা নিয়ে যারা এই কর্মকান্ড করতেছেন সাধারণ শিক্ষার্থীরা অন্যায় কাজকে প্রতিহত করবে।
আন্দোলনকারী ইমামুল শেখ নামে এক শিক্ষার্থী বলেন, আমি আন্দোলনের প্রথম দিন আটক হয়। ২০ দিন জেলে থাকার পর গত ৬ তারিখে মুক্তি পেয়েছি।আমি সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। 
সাধারণ শিক্ষার্থীরা জানান,কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে।সবাইকে সমান অধিকার নিশ্চিত করতে হবে।
দোয়া মোনাজাতে অংশ গ্রহন করেন অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের
শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত সকলকে ধন্যবাদ জানানো হয়।
এছাড়া আন্দোলনে জয়লাভের পর বিভিন্ন উশৃঙ্খল কর্মকাণ্ডের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী