রাণীশংকৈলে ধানক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বজ্রপাতে একসাথে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (১১ আগষ্ট) দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উশধারী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি সকালের সময়কে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মৃতরা হলেন- উপজেলার উশধারী গ্রামের সৈয়দ আলীর স্ত্রী মেরিনা বেগম (৪৫) ও তার মেয়ে সাথী আক্তার (১৪)।
জানা গেছে , ঘটনার দিন মেরিনা বেগম ও তাঁর মেয়ে সাথী বাড়ির পাশে ধানক্ষেতে নিড়ানি দিতে যায়। এ সময় হঠাৎ বৃষ্টি নামলে তারা কাজ ফেলে বাড়ির দিকে রওনা দেয়। ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলে মা ও মেয়ে মারা যায়।
এ ব্যাপারে রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনে তাকে পাওয়া যায়নি। উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব জানান, খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে এসেছি। একসাথে মা ও মেয়ের মৃত্যুর ঘটনা বড় মর্মান্তিক।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি